শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় আটক- ১
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় আটক- ১
৫৪৪ বার পঠিত
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় আটক- ১

---

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে আদালতে সোপর্দ ও ভিকটিমকে জবানবন্দী শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের আকরামুল ফকিরের ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম ফকির (১১)কে সোমবার সকাল ১১টার দিকে চাঁদখালী শামছুল উলুম মাদ্রাসা এলাকা থেকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিকারী ও তার সহযোগী মটর সাইকেল চালক গিলাবাড়ী গ্রামের শামছুর গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী অপহরণ করে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দু’উপজেলার সীমান্তবর্তী আমাদী ব্রীজ এলাকা থেকে স্থানীয় জনতা ও আমাদী ফাড়ি পুলিশ ভিকটিম ইব্রাহিমকে উদ্ধার ও অপহরণকারী সাইফুলকে আটক করে পাইকগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায়  ভিকটিম ইব্রাহিমের পিতা আকরামুল ফকির বাদী হয়ে থানায় অপহরণ মামলা করে। যার নং- ১৩, তাং ৭/৮/১৭ ইং। এ ব্যাপারে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানিয়েছেন, অপহরণকারী দু’জনের মধ্যে রফিকুল পালিয়ে গেলেও সাইফুল ইসলামকে আটক করা হয়। থানা পুলিশ মঙ্গলবার সকালে আটক আসামী সাইফুলকে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। একই সাথে আদালতের বিজ্ঞ বিচারক ২২ ধারায় জবানবন্দী শেষে ভিকটিম ইব্রাহিমকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ