সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ
মাগুরায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ
![]()
মাগুরা প্রতিনিধি।
মাগুরায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ উৎসব। সোমবার সকালে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতিকুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নাসির বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, স্কুলের প্রধান শিক্ষক সুলতানা আরজু, অভিভাবক সোহেলী শাহনাজ স্বপ্না প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আতিকুর রহমান কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
অন্যদিকে , শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন । এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ আল মামুন , শিক্ষক মহিদ হোসেন , জাহিদুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নতুন বছরে জেলার শিক্ষার্থীর মোট মাঝে ৫ লাখ ৮৬ হাজার ২৭৮টি বই বিনামূল্যে বিরতন করা হয়েছে। অপর দিকে মাধ্যমিক ও উ্চ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ১৬ লাখ ৫৩ হাজার ৫৬২টি বই বিতরণ করা হয়েছে।






খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন 