সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই
![]()
….. ….বই উৎসবে এ্যাড. মুস্তফা লূৎফুল্লাহ এমপি
মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা ॥
সারা দেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে জাতীয় পাঠ্য পুস্তক বিতরণ কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লূৎফুল্লাহ বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, দেশ ও সমাজ উন্নয়নের মুলভিত্তি শিক্ষা, তাই শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। মানব হৃদয়কে অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। তিনি আরও বলেন, শিক্ষা যেমন দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত করে,তেমনি জাতিকে উন্নতির শিখরে পৌছে দিতে সহায়তা করে।
গতকাল সোমবার ১ জানুয়ারী বেলা ১ টায় উপজেলার পাটকেলঘাটার আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, প্রত্যকটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হবে।
বিদ্যালয়ের বিদ্যালয়ে সহকারী শিক্ষক উদয় কৃঞ্চ দাসের সঞ্চালনায় (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই স্বাগত বক্তব্য রাখেন। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো: আতিয়ার রহমান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্ল্যা জাকির হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল,এ্যাড, শেখ আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজ সেবক পুলক পাল, ব্যবসায়ী আব্দুল লতিফ, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,খলিশখালী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সমীর দাশ,কৃষক সমিতির সাধারণ সম্পাদক আদিত্য মল্লিক, শিক্ষার্থী সাগর ঘোষ প্রমুখ।
এর আগে সকাল ১০টায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, এছাড়া পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, মেলেকবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় সহ সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।






খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন 