শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত
৫৫২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১০ কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট ৩ হাজার ৬১৭ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫৭৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্র সচিব মোঃ আব্দুল গফফার জানান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১, অজিত কুমার সরকার জানান, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯৫ পরীক্ষার্থীর মধ্যে শতভাগ উপস্থিত ছিল, হরে কৃষ্ণ দাশ জানান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ৩১৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩, রহিমা আক্তার শম্পা জানান, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩০১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন জানান, রাড়–লী আর কে বি কে কেন্দ্রে ৬১৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ ও ১ পরীক্ষার্থী জেল হাজতে পরীক্ষা দেয়, সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা জানান, গড়ইখালী কেন্দ্রে ৫৯১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩, তপন কুমার কর্মকার জানান, চাঁদখালী বহুমুখী বিদ্যালয় কেন্দ্রে ৩৬০ পরীক্ষার্থীর মধ্যে শতভাগ উপস্থিত ছিল, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৯০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৫, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী জানান, হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৪৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১২, উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস জানান, শাহাপাড়া ভোকেশনাল কেন্দ্রে ১১৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২ জন পরীক্ষার্থী। এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পরিদর্শন শেষে সব কটি কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

আর্কাইভ