শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা বিস্তারে অনন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মাগুরার শ্রীপুর এম.সি. মাধ্যমিক বিদ্যালয়
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা বিস্তারে অনন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মাগুরার শ্রীপুর এম.সি. মাধ্যমিক বিদ্যালয়
৯৬০ বার পঠিত
শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা বিস্তারে অনন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মাগুরার শ্রীপুর এম.সি. মাধ্যমিক বিদ্যালয়

---

মাগুরা প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়টি কুমার নদীর তীরে অবস্থিত। ১১০ বছর পূর্বে এ অঞ্চলের সহৃদয়বান শিক্ষানুরাগীদের সক্রিয় সহযোগিতায় প্রখ্যাত আইনজীবী সুরেন্দ্রনাথ তার পিতার স্মৃতিকে ধরে রাখার জন্য মহেশ চন্দ্র বিদ্যালয়ের নামে এ বিদ্যাপীঠটি স্থাপন করেন।

আইনজীবী সুরেন্দ্রনাথের বংশপঞ্জিতে দেখা যায় তার পূর্বপুরুষ ১৭০৫ সালে নদীয়া জেলার কর্ণ সূত্র গ্রাম থেকে এসে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামে বসতিস্থাপন করেন। তিনি ছিলেন তৎকালীন বিখ্যাত কায়স্থ দে বিশ্বাস পরিবার ভূক্ত একজন খ্যাতিমান আইনজীবী।

বিদ্যালয়টির ১৯০২ সালের জানুয়ারী মাসে একটি মাইনর স্কুল হিসেবে পদযাত্রা শুরু করেছিল। এ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহণ করেন প্রসন্ন কুমার সরকার এফ,এ। বিদ্যালয়টি সুদীর্ঘ সময় ধরে শিক্ষা সাংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। ১৯৪৫ সালের মার্চ মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিদ্যালয়টি স্থায়ী স্বীকৃতি দান করেন। ১৯৯৩-৯৪ সালে এ প্রতিষ্ঠানের ২ জন কৃতি ছাত্র যশোর বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে অষ্টাদশ ও চতুর্থ স্থান লাভ করে।

অবিভক্ত বাংলার খ্যাতিমান কবি কাজী কাদের নেওয়াজ ১৯৬৬ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ১৯৭৮ সালের ৩১ আগস্ট সময় কাল পর্যন্ত এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। মহেশ চন্দ্র বিদ্যালয়টিতে বিভিন্ন শাখায় শিক্ষাদান চলছে। বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ এলাকার শিল্পখাত, শিক্ষানুরাগী, হিতৈসীগণ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ যদি তাদের এ প্রতিষ্ঠানটিকে সাহায্য সহযোগিতা করেন তা হলে কালের স্বাক্ষী হিসেবে বেচে থাকবে, সেবা দিয়ে যাবে মাগুরা জেলার শ্রীপুরের এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

 

 





শিক্ষা এর আরও খবর

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ