শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » মাগুরায় স্বল্প জীবনকালীন বিনা ধান-১৭-এর মাঠ দিবস
প্রথম পাতা » কৃষি » মাগুরায় স্বল্প জীবনকালীন বিনা ধান-১৭-এর মাঠ দিবস
৬১২ বার পঠিত
শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় স্বল্প জীবনকালীন বিনা ধান-১৭-এর মাঠ দিবস

---

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বরই গ্রামে বৃহস্পতিবার বিকেলে অনুষ্টিত হয়ে গেল স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জাতের বিনা ধান-১৭ সম্প্রসারণ উপলক্ষে কৃষক মাঠ দিবস। মাগুরা পরমানু কৃষি গবেষণা উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।

মাগুরা জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতিম সাহা। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন যথাক্রমে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সদর উপজেলা কৃষি প্রকৌশলী জয়দেব সাহা ও মাগুরা পরমানু কৃষি গবেষণা উপকেন্দ্র (বিনা’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান চৌহান। বক্তব্য রাখেন-উপ সহকারী কৃষি কর্মকর্তা সজল বিশ্বাস, স্থানীয় জনপ্রতিনিধি বেলাল হোসেন ও কৃষক শরজিৎ পাল।

সভায় বক্তারা জানান, সাধারণ জাতের ধান চাষে যেখানে সময় লাগে একশ’ ৪০ থেকে ৪৫ দিন। সেখানে বিনা ধান-১৭ মাত্র একশ’ দিনে কৃষকের ঘরে ওঠে। এদিকে এ ধানের ফলনও হয় প্রায় দ্বিগুন। পাশপাশি স্বল্প জীবনকলীন হওয়ায়  কৃষকরা রবি শস্য চাষে আগেএকই জমি থেকে বাড়তি একটি ফসল ফলিয়ে অধিক লাভবান হতে পারেন।

মাঠ দিবসের আলোচনা সভা শেষে বিনা ধান-১৭ এর ক্ষেত পরিদর্শন করেন উপস্থিত কৃষি কর্মকর্তা ও কৃষকরা।

 





কৃষি এর আরও খবর

পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)