বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » কৃষি » শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে দুই ব্যবসায়ীর ৩৫০ লিটার ডিজেল কৃষকদের মাঝে বিক্রির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম উপজেলার সাচিলাপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী। সাচিলাপুর বাজার ব্যবসায়ী রাজিব টেডার্সের মালিক শেখর সরকারের ঘরে ১০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ও বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মজুদ কৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রয়ের নির্দেশ দেন। এছাড়া মেসার্স সাহা টেডার্সের মালিক ব্যবসায়ী বাবু রতন সাহার ঘরে ২৫০ লিটার ডিজেল মজুদ করে রাখায় কৃষকদের মাঝে তৎক্ষনাৎ বিক্রির নির্দেশ দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। তিনি নিজে উপস্থিত থেকে দুই ব্যবসায়ীকে কৃষকদের মাঝে এ ডিজেল বিক্রয় করান। স্থানীয় কৃষকরা জানান, তেল মজুদ রেখে নেই নেই বলে আমাদেরকে চলে যেতে বলছেন। অথচ কৃষকদের তেল দিচ্ছেন না। এতে করে আমাদের কর্মঘন্টা নষ্ট হচ্ছে ও কৃষি আবাদ ব্যহত হচ্ছে। রতন সাহার ঘরে আরো তেল মজুদ আছে বলে তারা জানান।






জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি 