শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » কৃষি » শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
প্রথম পাতা » কৃষি » শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
১৮৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ

---মাগুরা প্রতিনিধিঃ  মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে দুই ব্যবসায়ীর ৩৫০ লিটার ডিজেল কৃষকদের মাঝে বিক্রির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম উপজেলার সাচিলাপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী। সাচিলাপুর বাজার ব্যবসায়ী রাজিব টেডার্সের মালিক শেখর সরকারের ঘরে ১০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ও বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মজুদ কৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রয়ের নির্দেশ দেন। এছাড়া মেসার্স সাহা টেডার্সের মালিক ব্যবসায়ী বাবু রতন সাহার ঘরে ২৫০ লিটার ডিজেল মজুদ করে রাখায় কৃষকদের মাঝে তৎক্ষনাৎ বিক্রির নির্দেশ দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। তিনি নিজে উপস্থিত থেকে দুই ব্যবসায়ীকে কৃষকদের মাঝে এ ডিজেল বিক্রয় করান। স্থানীয় কৃষকরা জানান, তেল মজুদ রেখে নেই নেই বলে আমাদেরকে চলে যেতে বলছেন। অথচ কৃষকদের তেল দিচ্ছেন না। এতে করে আমাদের কর্মঘন্টা নষ্ট হচ্ছে ও কৃষি আবাদ ব্যহত হচ্ছে। রতন সাহার ঘরে আরো তেল মজুদ আছে বলে তারা জানান।





কৃষি এর আরও খবর

মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ
মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সাড়া ফেলেছে মাগুরার ডায়াবেটিস বাজার সাড়া ফেলেছে মাগুরার ডায়াবেটিস বাজার

আর্কাইভ