বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে নবান্ন ও পিঠা উৎসব
কেশবপুরে নবান্ন ও পিঠা উৎসব

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে মঙ্গলবার বিকেলে উপজেলার সরফাবাদ বিলে নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামূল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রভাত মল্লিক ও সরফাবাদ গ্রামের কৃষক মুনসুর রহমান। সরফাবাদ গ্রামের কৃষক হাফিজুর রহমানের ক্ষেতের ধান কাটার মধ্য দিয়ে নবান্ন ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সরকারি অফিসের কর্মকর্তাসহ এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান তাঁর বক্তব্য শুরুতেই নবান্নের গান গেয়ে কৃষক-কৃষাণীসহ উপস্থিত সকলকে মুগ্ধ করেন।






মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য
পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে
মাগুরায় জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
চাকরি ছেড়ে সেলিম এখন কৃষি উদ্যোক্তা; পেয়েছেন সফলতা
মাগুরায় আমের মুকুলে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি 