শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের খবরটি গুজব; জনমনে বিভ্রান্তি
পাইকগাছায় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের খবরটি গুজব; জনমনে বিভ্রান্তি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে এ ধরনের প্রচারিত তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, ২৬ মার্চ ভোর ৬টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পতাকা উত্তোলন ছাড়াই উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়-এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে উপজেলা প্রশাসন জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে এবং কোথাও কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি।
প্রশাসনের তথ্যমতে, দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন এবং ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে বয়েস স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
একইসঙ্গে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়নে মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হয়। পুরুষদের প্রীতি ফুটবল ম্যাচ ও নারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি যথাযথ নিয়মনীতি অনুসরণ করে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, দিবসটি ঘিরে পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের অভিযোগসংক্রান্ত কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন পত্রিকায় প্রচারিত হলে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করা হয়েছে।






পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক 