শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
২৭৫ বার পঠিত
শনিবার ● ২৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান

--- পাইকগাছায় খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন সংগঠণ গণসংবর্ধনা দিয়েছে। গণসংবর্ধনা  অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন অংশগ্রহণ পূর্বক প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।

শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা’র বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বলেছেন, সেবা মূলক প্রতিষ্ঠান খুলনা জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত ঘোষনা করা হয়েছে। বিগতদিনে পার্সেন্টজ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানও ছাড় পায়নি। উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ফাইল চুরি, এমন কি টাকা নিয়েও বহু প্রতিষ্ঠান বরাদ্দ পায়নি এ ধরনের বহু অভিযোগ আছে। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী ভালোবেসে  আমাকে প্রশাসক নিয়োগ দিয়ে সম্মানিত করেছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। তিনি ঘোষনা দেন  এখন থেকে জেলা পরিষদের বরাদ্দ পেতে আর কোন উৎকচ বা  টাকা লাগবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই ঘের দখল, জমি দখলসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ড করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। অন্যায় কর্মকান্ডের কোন রকম তদবির হবে না, এদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের পাশাপাশি তিনি আইনী পদক্ষেপের ঘোষনা দেন।

২৮ মার্চ শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। জেলা বিএনপির সদস্য সচিব নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে প্রথমে উপজেলা ও পৌর বিএনপি ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,তোহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল মোঃ জিয়াউদ্দীন নায়েব, মনিরুল ইসলাম মন্টু সহ ১০ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ তোহিদুজজামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, ছাত্র দলের সভাপতি দেবেন ঘোষ,কৃষক দলের সভাপতি মেছের আলী সানা সম্পাদক আবুল কাশেম, উপজেলা ও পৌর মহিলা দলের আহ্বায়ক লক্ষী রানী গোলদার এ্যাডভোকেট শারমিন আঁখি। পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব মুসা কলেজ, কপিলমুনি কলেজ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বস্ত্র ব্যাবসায়ী,পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি, পোনা ব্যাবসায়ী সমবায় সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি,সরল কালিবাড়ী মন্দির কমিটি বাজার মন্দির কমিটি, শিববাড়ি রাশমেলা কমিটি, টাউন মাধ্যমিক বিদ্যালয়, চলন্তিকা সংঘ প্রমুখ সংগঠন প্রধান অতিথি খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে ফুল দিয়ে বরণ করে নেন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)