শনিবার ● ২৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
পাইকগাছায় খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন সংগঠণ গণসংবর্ধনা দিয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন অংশগ্রহণ পূর্বক প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।
শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা’র বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বলেছেন, সেবা মূলক প্রতিষ্ঠান খুলনা জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত ঘোষনা করা হয়েছে। বিগতদিনে পার্সেন্টজ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানও ছাড় পায়নি। উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ফাইল চুরি, এমন কি টাকা নিয়েও বহু প্রতিষ্ঠান বরাদ্দ পায়নি এ ধরনের বহু অভিযোগ আছে। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী ভালোবেসে আমাকে প্রশাসক নিয়োগ দিয়ে সম্মানিত করেছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। তিনি ঘোষনা দেন এখন থেকে জেলা পরিষদের বরাদ্দ পেতে আর কোন উৎকচ বা টাকা লাগবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই ঘের দখল, জমি দখলসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ড করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। অন্যায় কর্মকান্ডের কোন রকম তদবির হবে না, এদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের পাশাপাশি তিনি আইনী পদক্ষেপের ঘোষনা দেন।
২৮ মার্চ শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। জেলা বিএনপির সদস্য সচিব নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে প্রথমে উপজেলা ও পৌর বিএনপি ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,তোহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল মোঃ জিয়াউদ্দীন নায়েব, মনিরুল ইসলাম মন্টু সহ ১০ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ তোহিদুজজামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, ছাত্র দলের সভাপতি দেবেন ঘোষ,কৃষক দলের সভাপতি মেছের আলী সানা সম্পাদক আবুল কাশেম, উপজেলা ও পৌর মহিলা দলের আহ্বায়ক লক্ষী রানী গোলদার এ্যাডভোকেট শারমিন আঁখি। পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব মুসা কলেজ, কপিলমুনি কলেজ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বস্ত্র ব্যাবসায়ী,পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি, পোনা ব্যাবসায়ী সমবায় সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি,সরল কালিবাড়ী মন্দির কমিটি বাজার মন্দির কমিটি, শিববাড়ি রাশমেলা কমিটি, টাউন মাধ্যমিক বিদ্যালয়, চলন্তিকা সংঘ প্রমুখ সংগঠন প্রধান অতিথি খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে ফুল দিয়ে বরণ করে নেন।






দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় 