শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের খবরটি গুজব; জনমনে বিভ্রান্তি
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের খবরটি গুজব; জনমনে বিভ্রান্তি
২৬৭ বার পঠিত
শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের খবরটি গুজব; জনমনে বিভ্রান্তি

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে এ ধরনের প্রচারিত তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, ২৬ মার্চ ভোর ৬টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পতাকা উত্তোলন ছাড়াই উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়-এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে উপজেলা প্রশাসন জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে এবং কোথাও কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি।

প্রশাসনের তথ্যমতে, দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন এবং ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে বয়েস স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

একইসঙ্গে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়নে মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হয়। পুরুষদের প্রীতি ফুটবল ম্যাচ ও নারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি যথাযথ নিয়মনীতি অনুসরণ করে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, দিবসটি ঘিরে পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের অভিযোগসংক্রান্ত কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন পত্রিকায় প্রচারিত হলে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করা হয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায়  জাতীয় সমবায় দিবস পালিত পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আর্কাইভ