বুধবার ● ৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বসতবাড়ী আগুনে পুড়ে ভষ্মিভূত
পাইকগাছায় বসতবাড়ী আগুনে পুড়ে ভষ্মিভূত

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার পৌর সদরে বসতবাড়ী আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভার ৩নং ওয়ার্ড সরল গ্রামের বদিয়ার রহমানের বসতবাড়ীতে আগুন লাগে। এ সময় বাড়ীতে কেউ ছিলনা। বাড়ীতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা আগুন নিভানোর চেষ্টা করে। এর মধ্যে রান্না ঘর সহ বসতবাড়ীর দুইটি কক্ষ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ঘরের কাঠের বেড়া ও উপরে এডবেস্টারের ছাউনী। কিভাবে আগুন লাগে কেউ বলতে পারিনি। তবে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগতে পারে বলে প্রতিবেশীরা ধারণা করছে। বাড়ীর মালিক বদিয়ার রহমান জানান, আগুন লাগার সময় সে পাইকগাছা বাজারে ছিলো ও তার স্ত্রী চিকিৎসা নেওয়ার জন্য পাইকগাছা হাসপাতালে গিয়ে ছিল। তার ছোট ছেলে স্কুল থেকে এসে পাশের বাড়ি খেলা করছিল। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৩নং ওয়ার্ডের কাউন্সিলর গাজী আব্দুস সালাম আগুনে পুড়ে যাওয়ায় বদিয়ার রহমানের বাড়ি পরিদর্শন করেন এবং পৌরসভা থেকে আর্থিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।






নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক 