শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » খুলনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রথম পাতা » বিবিধ » খুলনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা
৬৩২ বার পঠিত
রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

---

এস ডব্লিউ নিউজ:

বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা রবিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাকস মোহাম্মদ হেলাল হোসেন। খুলনা জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, মহীয়সী নারী বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারীমুক্তি, সমাজ সংস্কার ও প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ। ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙ্গে বেগম রোকেয়া নারী জাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে নারী সমাজকে আলোর পথ দেখান।

অন্যান্য অতিথিরা বলেন, ঘরে ও বাইরেও নারীরা ভালভাবে দায়িত্ব পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্রবাহিনীসহ সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। নারীদের পেছনে ফেলার কোন সুযোগ নেই। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারা আরও বলেন, পুরুষরা যদি একটু সহানুভূতি হয় তাহলে নারীরা আরো সামনে এগিয়ে যাবে। বেগম রোকেয়ার আদর্শ নিয়ে নারী সমাজকে সামনে এগুতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত জাহান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডির সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা সৈয়দা হোসনে আরা রুনু। স্বাগত জানান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, পারভীন আক্তার এবং জয়ীতা সাকেরা বানু।

অনুষ্ঠানে ৮ জন জয়ীতাকে সম্মাননা প্রদান করেন।





বিবিধ এর আরও খবর

মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

আর্কাইভ