শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ১০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাগুরার দুটি আসনের ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
প্রথম পাতা » রাজনীতি » মাগুরার দুটি আসনের ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
৬৭৫ বার পঠিত
সোমবার ● ১০ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরার দুটি আসনের ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

---

মাগুরা প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার মাগুরা-১ আসনের ৭ জন ও মাগুরা-২ আসনের ৩ জনসহ মোট ১০ জন প্রার্থী সোমবার দলীয় প্রতীক গ্রহণ করেছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলী আকবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেন।

এ সময় মাগুরা-১ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন, বিএনপি দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন এ্যাডভোকেট সাহেদ হাসান টগর, জাতীয় পার্টির এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা ‘লাঙ্গল’ প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ(রব)’র এম এ আউয়াল ‘তারা’ প্রতীক, এনপিপি প্রার্থী কাজী তৌহিদুল আলম ‘আম’, বিএনফ’র কে এম মুতাসিম বিল্লাহ ‘টেলিভিশন’, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা মোঃ নাজিরুল ইসলাম‘ হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন।

অপর দিকে, মাগুরা-২ আসন থেকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ড. বীরেন শিকদার ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন, বিএনপির দলীয় প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে ‘ধানের শীষ’  প্রতীক গ্রহণ করেন এ্যাডভোকেট রোকনুজ্জামান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী মুফতি মোস্তফা কামাল ‘হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন।

প্রতীক বরাদ্দের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফইজুল মোল্যা প্রমুখ।

 





রাজনীতি এর আরও খবর

৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)