শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার ২৫ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক সুষ্মীতা সোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য নূর ইসলাম, বিশ্বজিৎ অধিকারী। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ইতু রানী বিশ্বাস, নাজমিন নাহার, শামসুন্নাহার রুমা, পম্পা চক্রবর্তী, চম্পা মিস্ত্রী, রেহেনা আক্তার প্রমুখ।

বার্ষিক পরীক্ষায় ২য় শ্রেণিতে উত্তীর্ণ হিমেশ সেন, ৩য় শ্রেণিতে উত্তীর্ণ অহনা রহমান, ৪র্থ শ্রেণিতে উত্তীর্ণ মোঃ সামিউল ইসলাম স্বপ্নীল ও ৫ম শ্রেণিতে উত্তীর্ণ তৃষা রানী অধিকারী ও লিমা আক্তার যৌথ ভাবে প্রথম স্থান অধিকার করেছে। বার্ষিক পরীক্ষায় ২৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অনুরূপভাবে গজালিয়া ই সি ডি কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গজালিয়া উদায়ন সংঘ প্রাঙ্গনে প্রধান শিক্ষক শেখ খলিলুর রহমানের সভাপতিত্বে ফলাফল প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র/ছাত্রীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।






পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ 