শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইল-১ আসনে উপজেলা চেয়ারম্যান ওপর হামলার ঘটনায় আটক ৩
প্রথম পাতা » অপরাধ » নড়াইল-১ আসনে উপজেলা চেয়ারম্যান ওপর হামলার ঘটনায় আটক ৩
৮২৫ বার পঠিত
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-১ আসনে উপজেলা চেয়ারম্যান ওপর হামলার ঘটনায় আটক ৩

---

ফরহাদ খান, নড়াইল ।

নড়াইল-১ আসনে বিএনপির সমর্থকদের হামলায় কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান শামীম রহমান ও খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান রাসেল সুইটসহ পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলার খাশিয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাথায় আহত শামীম রহমানকে কালিয়া উপজেলা স্বাস্থ্য্র কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আজ সকালে বিএনপির তিন সমর্থককে আটক করা হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, কালিয়ার খাশিয়াল বাজার এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে কালিয়া উপজেলা চেয়ারম্যান শামীম রহমান  কটূক্তি করেন।

তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকেরা অতর্কিত ভাবে কালিয়া উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান শামীম রহমান ওপর হামলা চালায়। এতে শামীম রহমানের মাথা কেটে গেছে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবির বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 





অপরাধ এর আরও খবর

শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)