শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের ৩টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম পাতা » অপরাধ » মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের ৩টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
১৮৩ বার পঠিত
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের ৩টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

---মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও  জেলা রেজিস্ট্রি অফিসের মধ্যে  দলিল লেখকদের  তিনটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে  এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন রাতের আঁধারে কে বা কারা  আগুন দিয়ে পালিয়ে যায়।
মাগুরা জেলা  রেজিস্ট্রি অফিসের সামনে পুড়ে  যাওয়া ভুক্তভোগী ঘরের মালিক হলো  স্ট্যাম্প ভেন্ডার শফিকুল ইসলাম, দলিল লেখক বাহারুল ইসলাম ও এনামুল ইসলাম।
জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, শনিবার ভোর ৪ টার দিকে কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি ভোর ছয়টার দিকে  খবর পেয়ে ছুটে আসি জেলা রেজিস্ট্র অফিসে। দেখি আগুনে পুড়ে গেছে আমার ঘরের সমস্ত নথিপত্র। আমার ঘরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ  রেজিস্ট্রি খাতা, স্ট্যাম্প ভেন্ডার, দলিলপত্র,রশিদ সব পুড়ে গেছে। এটি একটি নাশকতা মূলক কর্মকান্ড।  এ ঘটনার সাথে দোযীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
দলিল লেখক বাহারুল ইসলাম জানান, ভোরে কে বা কারা আমার ঘরে আগুন দেয়।  এই আগুনে ঘরের সমস্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে থাকা  রেজিস্ট্রি অফিস থেকে তোলা ১৫০ দলিল,দলিলের আড়াইশত টিকিট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আমার ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। একটি পরিকল্পিত নাশকতা।
দলিল লেখক এনামুল জানান, ঘরে থাকা গুরুত্বপূর্ণ দলিলসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে। আমি ভোরে খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসি। দেখি আমার ঘরের টিন গুরুত্বপূর্ণ কাগজপত্র দলিল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে।  আমি প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি  ঘটনার সাথে জড়িতদের  অবিলম্বে গ্রেফতার দাবী জানাচ্ছি।
অপরদিকে,মাগুরা সদর উপজেলার সহকারী ভূমি অফিসে  শনিবার ভোর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই আগুনে অফিসের ভিতরে থাকা কম্পিউটার, স্ক্যানার, গুরুত্বপূর্ণ দলিল, সরকারি কাগজপত্র ও  আসবাবপত্র পুড়ে গেছে।
সদর উপজেলা  ভূমি অফিসের নাইট গার্ড মাসুদ জানান, আমি রাতে দ্বিতীয় তলায় ঘুমিয়েছিলাম। আগুনের শব্দ শুনে জেগে উঠি।  তখন রাত সাড়ে তিনটা। আগুনলাগার শব্দ শুনে ফায়ার সার্ভিসে খবর দিই।
সদর উপজেলা  ভূমি কর্মকর্তা মোছা: আসমা আক্তার জানান , ঘটনাটি শোনার পর আমি সকালে অফিসে চলে আসি। এসে দেখি আমার নিচতলার অফিসের  কম্পিউটার গুরুত্বপূর্ণ দলিল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় জেলা পুলিশ সুপার  মোঃ হাবিবুর রহমান সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। শনিবার সকালে  ভূমি অফিস কার্যালয়ের সামনে  সাংবাদিকদের জানান, আমি ঘটনাটি শোনার পর   সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছি। এ অফিসের নিচ তলার কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই আগুনে  অফিসের কম্পিউটার আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ঘটনায়  তদন্ত চলছে। সার্বিক বিষয় তদন্ত শেষ  পুরো ঘটনাটি জানতে পারব এবং এ ঘটনার সাথে  জড়িতদের  ধরার জন্য পুলিশ কাজ করবে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাগুরা পুলিশ এখন থেকে জেলার গুরুত্বপূর্ণ অফিসের নিরাপত্তা জোরদার করবে।





অপরাধ এর আরও খবর

কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক ২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে
পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১ খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)