শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
প্রথম পাতা » খেলা » মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
৮৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

---মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের  বার্ষিক ক্রীড়া পুঞ্জি ২০২৫-২৬ এর আওতায় গতকাল বৃহস্পতিবার  সকাল ১১ টায় মাগুরা জেলা স্টেডিয়ামে ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা ক্রীড়া অফিস এ  কাবাডি প্রতিযোগিতার  আয়োজন করে।  চূড়ান্ত প্রতিযোগিতায়  মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয় মহম্মদপুরের বীরেন সিকদার স্কুল এন্ড কলেজের। খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে । নির্ধারিত খেলার শেষে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও  রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের ও জেলা ক্রীড়া অফিসার  বিএম সাজিন ইসরাত উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিসার বলেন, খেলাধুলার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস কাজ করছে। তৃণমূল পর্যায়ের খেলোয়াড় তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে গড়ে তোলা হচ্ছে। এজন্য জেলার ৪ উপজেলায় ফুটবল প্রশিক্ষণ, সাতার প্রশিক্ষণ, কাবাডি, অ্যাথলেটিক্স,দাবা, ভলিবল প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। জেলা পর্যায়ে থেকে এসব খেলোয়াড় বিভাগীয় পর্যায়ে অংশ নিচ্ছে।





খেলা এর আরও খবর

মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)