বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রথম পাতা » খেলা » শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চলো সবাই খেলতে চলো এ শ্লোগান নিয়ে শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার ও শ্রীপুর উপজেলা বাসী এ ফুটবল ম্যাচের আয়োজন করে। খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস খায়রুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকেল নিশাত আল নাহিয়ান প্রমুখ।
সম্প্রীতির এ ফুটবল ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শ্রীপুর ফুটবল একাদশের। খেলার শুরুতেই উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। সম্প্রীতের এই ফুটবল ম্যাচে প্রচুর দর্শক সমাগম ঘটে। বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকর প্রদ্যুত কুমার রায় খেলায় চমৎকার ধারাবিবরণী প্রকাশ করেন।
অতিরিক্ত রেঞ্জ ডিআইজি বলেন, মাদক প্রতিরোধ, গ্রামের মানুষের মাঝে সম্প্রীতি বন্ধন, গ্রাম্য দাঙ্গা হাঙ্গামা রোধ,সামাজিক সম্প্রীতি অটুট রাখতে এ সম্প্রীতির ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে। যেকোন সামাজিক সমস্যা রোধ কল্পে পুলিশ সব সময় মানুষের মাঝে কাজ করছে। খেলা পরিচালনা করেন সাদ্দাম হোসেন গোকী।






নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন 