শনিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » মাগুরা বিনা মসুর নিয়ে কৃষক মাঠ দিবস
মাগুরা বিনা মসুর নিয়ে কৃষক মাঠ দিবস

মাগুরা প্রতিনিধি :
উচ্চ ফলনশীল স্বল্প মেয়াদী বিনা-মসুর-৮ ও ১০ -এর সম্প্রসারণ উপলক্ষে কৃষক মাঠ দিবস শুক্রবার বিকেলে মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গি গ্রামে অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে। মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান চৌহানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-কৃষি মন্ত্রাণালয়ের পরিদর্শন কর্মকর্তা শেখ মোঃ আনসার আলী। বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে বিনা প্রধান কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান ও বিনা উপকেন্দ্রে মাগুরার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সম্পা রানী ঘোষ। বক্তব্য রাখেন-স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ পাল, কৃষক আক্কাস খান ও নিরোদ বিশ্বাস।

মাঠ দিবসের আলোচনা সভায় বিনা কর্মকর্তারা জানান, বিনা উদ্ভাবিত ৮ ও ১০ জাতের মসুরি’র রোগ বালাই কম হয় এবং প্রচলিত সাধারণ জাতের চেয়ে ফলন প্রায় দ্বিগুন। এছাড়া সাধারণ জাতের চেয়ে বিনা ৮ ও ১০ জাতের মসুরি’র জীবনকাল কম হওয়ায় একই জমি থেকে কৃষকরা সহজে একটি বাড়তি ফসল ঘরে তুলতে পারেন। আলোচনা সভা শেষে কৃষি কর্মকর্তারা আক্কাস খানের জমিতে চাষ হওয়া বিনা-৮ জাতের মসুর ক্ষেত পরিদর্শন করেন।






পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন 