শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » কৃষি » লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » কৃষি » লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
১০ বার পঠিত
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

---নড়াইল প্রতিনিধি; নড়াইলের লোহাগড়ায় ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে রোববার (১৯ এপ্রিল) বিকেলে লোহাগড়ার চাকুলিয়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় ৫৫ জন কৃষক অংশগ্রহণ করেন। জনপ্রতি এক কেজি করে ব্র্যাকসিড হাইব্রিড-১০ আমন ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন-ব্র্যাক সিড অ্যান্ড এগ্রোর খুলনা অঞ্চলের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক সিড নড়াইলের সিনিয়র টেরিটরি অফিসার মোহাম্মদ লিয়াকত আলী, মুহিত শেখসহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টরা।

কৃষিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, সঠিক দিকনির্দেশনা ও সময়োপযোগী পরামর্শের মাধ্যমে হাইব্রিড ধান চাষে কম খরচে অধিক ফলন সম্ভব। এর ফলে কৃষকদের উৎপাদন দক্ষতা বাড়বে এবং তারা বাণিজ্যিক ভাবে আরও লাভবান হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে হাইব্রিড ধানের চাষ সম্প্রসারণ অত্যন্ত জরুরি। পাশাপাশি সাশ্রয়ী সেচ ব্যবস্থা, সুষম সার প্রয়োগ এবং জৈব বালাইনাশকের ব্যবহার কৃষকদের জন্য অধিক উপকারী হবে।

তিনি আরও বলেন, হাইব্রিড ধান অধিক ফলনশীল হওয়ায় একই জমিতে বেশি উৎপাদন নিশ্চিত হবে। এছাড়া রোগ ও প্রতিকূল পরিবেশ সহনশীল হওয়ায় উৎপাদন ঝুঁকি কম থাকে। স্বল্প সময়ে হাই্িব্রড ধান পরিপক্ক হওয়ায় কৃষকরা দ্রæত ফসল ঘরে তুলতে পারেন। ফলে একই জমিতে একাধিক ফসল আবাদ করে আয় বৃদ্ধি করা সহজ হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)