সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » দাকোপে উন্নত জাতের ভেড়ার ব্রিডিং খামারের উদ্বোধন
দাকোপে উন্নত জাতের ভেড়ার ব্রিডিং খামারের উদ্বোধন

দাকোপ প্রতিনিধি
দাকোপে উন্নত জাতের ভেড়ার ব্রিডিং খামারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। হীড বাংলাদেশের লীফ কর্মসুচীর আওতায় ও পিকেএসএফ’র সহযোগীতায় গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের জাইকা ব্রীজ এলাকায় খামার প্রাঙ্গনে হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাস, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম,এম মোস্তাফিজুর রহমান, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, হীড বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সালাম, এরিয়া ম্যানেজার প্রার্থপ্রতিম রায়, বাড়ীতে উন্নত জাতের ভেড়া পালনে সফল খামারী কাকলী সরকার, সাইদুল ইসলাম, মিনাক্ষী মন্ডল প্রমুখ।






মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য
পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে
মাগুরায় জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
চাকরি ছেড়ে সেলিম এখন কৃষি উদ্যোক্তা; পেয়েছেন সফলতা
মাগুরায় আমের মুকুলে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি 