শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
নড়াইল প্রতিনিধি ; নড়াইলে অরাজনৈতিক সংগঠন ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে সদরের মাদরাসা বাজার এলাকায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইজ্জাতুল ইসলাম বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে।
এ সময় বক্তব্য রাখেন-দারুল উলুম নড়াইলের পরিচালক মাওলানা মুফতি ফরিদ উদ্দিন, মারকাজুল কোরআন নড়াইলের অধ্যক্ষ মাওলানা নাজমুস শাহাদাত আল মামুন, নড়াইল সদর উপজেলা জামে মসজিদের খতিব মুফতি আবু তালহা, ইজ্জাতুল ইসলাম বাংলাদেশের মুখপাত্র শেখ রাকিব উদ্দিন, মুফতি ওমর ফারুক, প্যারাডাইস একাডেমি নড়াইলের চেয়ারম্যান মোহাম্মদ আবু মুসা, সংগঠক শাফায়াত উল্লাহসহ অনেকে।
ইজ্জাতুল ইসলাম বাংলাদেশের মুখপাত্র শেখ রাকিব উদ্দিন বলেন, ‘ইজ্জাতুল ইসলাম’ এর অর্থ হলো ইসলামের সম্মান, ইসলামের গৌরব বা ইসলামের মর্যাদা। এটি একটি অরাজনৈতিক সংগঠন। আজ (শনিবার) থেকে এর পথচলা শুরু হলো। ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’ অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের আলেম-ওলামাদের প্লাটফর্ম। এর লক্ষ্য হলো-আল্লাহর সন্তুষ্টি এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মহব্বত অর্জন। এছাড়া শরিয়াহ ও দ্বীনের বিভিন্ন বিষয়ে যে কটূক্তি বা অপব্যাখ্যা দেয়া হয়, সেইসব বিষয়ে প্রতিবাদ করা। এইসব বিষয় সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 