শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » প্রধানমন্ত্রী তরুণদের আত্মকর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রথম পাতা » বিবিধ » প্রধানমন্ত্রী তরুণদের আত্মকর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৫৯২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী তরুণদের আত্মকর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

---

এস ডব্লিউ নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের আত্মকর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে শিক্ষিত তরুণ-তরুণী ও যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্যাপাসিটি বিল্ডিং শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খুলনা জেলা প্রশাসন নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্যছিল এদেশকে স্বাধীন করা এবং এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া। তাঁর সেই স্বপ্নকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ এখন নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে এদেশকে উন্নত দেশের কাতারে নিতে বিভিন্ন আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশের জনসংখখ্যা প্রচুর কিন্তু দক্ষ মানুষের সংখ্যা কম উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বর্তমানে আমাদের দেশে ১৫ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এরাই সবচেয়ে কর্মক্ষম। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর চাকরীর সুযোগ একা সরকারে পক্ষে করা সম্ভব নয়। প্রতিবছর এদেেশ কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ছে প্রায় ২১ লাখ। এর মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাকি ১১ লাখ বেকার মানুষকে যদি আমরা এ ধরণের ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি তাহলে এদেশে আর কোন দারিদ্র থাকবে না। আমরা উন্নত দেশের কাতারে পৌঁছে যাবো।

ফরহাদ হোসেন আরো বলেন, খুলনা জেলা প্রশাসনের উদ্যেগে গৃহীত এই ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প সারাদেশের জন্য একটি রোল মডেল হতে পারে। এসময় তিনি খুলনাতে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রি কম্পিউটার ল্যাব স্থাপন এবং প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য প্রয়োজনীয় ঋণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় অনুষ্ঠানে জানানো হয় ৩১ আগস্ট ২০১৮ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত চলমান এই প্রকল্পের আওতায় ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং, সেলাই, গ্রাফিকস ডিজাইনসহ বিভিন্ন ট্রেডে খুলনার প্রায় দুই হাজার শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপপরিচালক নিভা রাণী পাঠক, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)