সোমবার ● ১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত
কেশবপুরে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোববার সুষ্টু ও শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শেষে তিনি বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদন্দিতা করেছেন। স্বতন্ত্র চেয়ারম্যান পদে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম আনারস প্রতীকে ৪৭,৯৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম আমির হোসেন পেয়েছেন ৩৫,৮১৯ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পলাশ মল্লিক তালা প্রতীকে ৪০,৯২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী আব্দুল লতিফ রানা উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৮,১১৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার সাদেক হাঁস প্রতীকে ৪০,৫৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী রাবেয়া ইকবাল ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৯,৮৭৯ ভোট।






পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা 