শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » দলীয়নেতা ও ইউপি চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দাকোপে আ’লীগের মানববন্ধন-সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » দলীয়নেতা ও ইউপি চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দাকোপে আ’লীগের মানববন্ধন-সমাবেশ
৬০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলীয়নেতা ও ইউপি চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দাকোপে আ’লীগের মানববন্ধন-সমাবেশ

---

আজগর হোসেন ছাব্বির,দাকোপ: বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৬ নং কামারখোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান পঞ্চানন মন্ডল এবং কামারখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অরবিন্দুৃ গোলদারসহ ৬ জনের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দাকোপে আওয়ামীলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সদর চালনা ডাকবাংলার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আ’লীগ সদস্য ও খুলনা জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আ’লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগনেতা এবিএম রুহুলামিন সরদার, অধ্যাপক দুলাল রায়, দেবব্রত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, সরোজিত কুমার রায়, গাজী রবিউল ইসলাম, গাজী আব্দুর রহিম, শেখ রফিকুল ইসলাম, শেখ শফিকুল ইসলাম আক্কেল, হিমাংশু সরকার, গোলাম হোসেন শেখ, দেবাশিষ রায়, ক্ষিতিষি রায়, সরোজিত রায় কুঞ্জু, নিত্যরঞ্জন কবিরাজ, অধ্যাপক সুপদ রায়, জুলফিক্কার গাজী জুলু, শ্রমিকলীগের গোবিন্দ বিশ্বাস, শিপন ভুইয়া, অমারেশ ঢালী, স্বেচ্ছাসেবকলীগের জি এম রেজা, জাহিদুর রহমান মিল্টন, সঞ্জিব রায়, পাবক মিস্ত্রি, বরুন বিশ্বাস, ছাত্রলীগের আলামিন শেখ, আজগর হোসেন বাপ্পি, রাসেল কাজী, বিষ্ণুপদ রায়, রাহুল রায়, কামারখোলার ইউপি সদস্য আঃ ছাত্তার সানা, মনিরুল ইসলাম শিকদার, সুশংকর বাছাড়, বিথীকা রায়, সুধারানী হালদার, প্রবির রায়, হালিম গাইন, সুজিত রায়, রফিকুল ইসলাম ছোট, আঃ রাজ্জাক গাজী, রনজিত মন্ডল, সুজিত রায় প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন মন্ডল। সমাবেশে বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন, সম্পূর্ন রাজনৈতিক প্রতিহিংসায় সমাজে ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে একটি মহলের ইন্ধনে কল্পিত অপহরন মামলার মাধ্যমে পঞ্চানন মন্ডলের মত পরিক্ষিত বঙ্গবন্ধুর সৈনিকদের নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা করা হলে দাকোপবাসীকে সাথে নিয়ে তার দাতভাঙা জবাব দেওয়া হবে। বক্তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, একটি মহল দাকোপের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার জন্য পঞ্চানন মন্ডলের মত জনপ্রিয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। সমাবেশে দাকোপের বিভিন্ন এলাকাসহ কামারখোলা ইউনিয়নের সহ¯্রাধীক নারী পুরুষ ব্যানার প্লাকার্ড হাতে নিয়ে অংশ গ্রহন করেন। উল্লেখ্য কামারখোলা ইউনিয়নের কালীনগর গ্রামের জনৈক গৃহবধু সুশমা রায় তার স্বামীকে গত ০৩/১০/১৮ ইং তারিখ পঞ্চানন মন্ডলের নেতৃত্বে নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে অপহরন করা হয়েছে মর্মে অভিযোগ এনে গত ৮ এপ্রিল ২০১৯ খুলনার দাকোপ আদালতে একটি অপহরন মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে দাকোপ থানাকে নির্দেশ দিয়েছে।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)