শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২০ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা সরকারী কলেজের প্রভাষকের নামে ফেসবুকে আপত্তিকর পোস্ট : থানায় জিডি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা সরকারী কলেজের প্রভাষকের নামে ফেসবুকে আপত্তিকর পোস্ট : থানায় জিডি
৬০২ বার পঠিত
সোমবার ● ২০ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা সরকারী কলেজের প্রভাষকের নামে ফেসবুকে আপত্তিকর পোস্ট : থানায় জিডি

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাইকগাছা সরকারী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষকের নামে ১৮ মে “পাইকগাছা টপ নিউজ” নামক ফেসবুক আইডিতে চলছে হরিলুট, বিনা রশিদে গলাকাটা ফি ও জরিমানা শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবী করে প্রভাষক মোমিন উদ্দীন সোমবার থানায় সাধারন ডায়েরী করেছেন, যার নং- ৯২৮। টপ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় পাইকগাছা সরকারী কলেজ থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ভুগোল বিষয়ে অংশ গ্রহন করে। ব্যবহারিক পরীক্ষায় মোমিন উদ্দীন প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ৩-৪ শত করে টাকা নিচ্ছেন। টাকা না দিলে খাতায় সই করছেন না। এ ছাড়া কলেজে রীতিমত হরিলুট, রশীদ ছাড়া ইচ্ছেমত অর্থ হাতিয়ে নিচ্ছে হিসাব রক্ষকরা এমন অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় দুদকে অভিযোগ হয়েছে বলে দাবী করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে অভিযোগে কোন শিক্ষার্থী বা তাদের অভিভাবকের নাম জানানো হয়নি এমনকি অধ্যক্ষ বা ভুগোল শিক্ষকের কোন মতামত নেওয়া হয়নি। “পাইকগাছা টপ নিউজ” ফেসবুক আইডি’র নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে শিক্ষক মোমিন উদ্দীন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহনের নামে প্রকাশিত নিউজ পুরোটাই মিথ্যা ও কাল্পনিক। কলেজ অধ্যক্ষ মিহির বরন মন্ডল বলেন, নিয়ম মেনে প্রতিষ্ঠান চলছে। একটি অশুভ চক্র কথিত অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম নষ্ট করার জন্য এ ধরনের অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন।

 





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)