শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ
৫৭৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সের অবহেলায় এক মেধাবী স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। বমি সহ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণিতে পড়–য়া শুভ সর্বশেষ বুধবার রাত সাড়ে ১০টার দিকে সরকারি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টা ১১মিনিটে তার মাকে ২ বার ছালাম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর খবর সকালে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা লাঠিশোটা নিয়ে হাসপাতাল বিক্ষোভ করেন। পরে থানা পুলিশের উপস্থিতে পরিবেশ কিছুটা শান্ত হয়।

---

পরিবারের অভিযোগ কর্তব্যরত নার্স ও চিকিৎসকের অবহেলায় শুভ’র মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার রাড়–লী ইউপির আরজি ভবানী পুরের আঃ ছালাম মিস্ত্রীর এক মাত্র ছেলে এবং শহীদ কামরুল মেমোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। শুভর মা শাহিদা বেগমের অভিযোগ মৃত্যুর পূর্বে ছেলের শারিরিক অবস্থা খারাপ দেখে বার-বার ডাকা সত্বেও নার্স ও ডাক্তার গুরুত্ব দেয়নি। কর্তৃপক্ষ বলেছেন মৃত্যুর পিছনে নার্স ও ডাক্তারের কতটুকু অবহেলা রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন। কর্তব্যরত চিকিৎসক সুজন কুমার সরকার বলেন, হাসপাতালে ভর্তির পর শুভকে যথাযথভাবে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে মেনিনজাইটিস বা এনক্যাফালাইটিস অথবা সেফটিসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে ৪-৫ দিন বাড়ীতে চিকিৎসা নেওয়ায় তার শারীরিক অবস্থা জটিল হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এএসএম মারুফ হোসেন বলেন, মৃত্যুর পিছনে নার্স ও ডাক্তারের কতটুকু অবহেলা রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এদিকে ছাত্র মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ইউএনও জুলিয়া সুকায়না, ওসি এমদাদুল হক শেখ হাসপাতাল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরিবারকে স্বান্তনা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান।

 





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)