সোমবার ● ২০ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় গৃহবধু হত্যার অভিযোগ; স্বামী, শ্বশুর ও শাশুড়ি আটক
পাইকগাছায় গৃহবধু হত্যার অভিযোগ; স্বামী, শ্বশুর ও শাশুড়ি আটক

এস ডব্লিউ নিউজ ॥
খুলনার পাইকগাছায় শারীরিক নির্যাতনের পর মুখে বিষ ঢেলে গৃহবধু নাজমা (২৮) কে হত্যার অভিযোগে পাইকগাছা থানায় মামলা হয়েছে। পুলিশ স্বামী, শ্বশুর, শাশুড়িকে আটক করেছে। নাজমা উপজেলার সোনাতনকাটির লিয়াকত মীরের স্ত্রী। এ ঘটনায় নিহতের পিতা কালু মিয়া বাদী হয়ে ৭ জনের নামে এ মামলা করেন। আসামীরা হলেন, স্বামী লিয়াকত আলী, ভাসুর সাকাত আলী, শ্বশুর রাজ্জাক, চাচা শ্বশুর সাজ্জাদ আলী মীর, দেবর হাসান আলী, শাশুড়ি আকলিমা বেগম, খালা শাশুড়ি মমো বেগম। নাজমার পিতার অভিযোগ, তার জামাতা, শ্বশুর, শাশুড়ি যৌতুকের জন্য তাকে প্রায়ই চাপ সৃষ্টি করত। বিয়ের পর ৮ বছর ধরে তাকে নানাভাবে অত্যাচার করছে। শনিবার দুপুরে নাজমাকে তার শাশুড়ি আকলিমা বেগম, খালা শাশুড়ি মমো বেগম মারপিট করে গুরুতর আহত করে। পরে তার গালে বিষ দিয়ে হত্যা করে বলে থানায় লিখিত অভিযোগে জানা যায়। এ ব্যাপারে নিহতের শ্বশুর রাজ্জাক জানায়, সে বিষপানে আত্মহত্যা করেছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তালা থানার মাধ্যমে লাশটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। ওসি এমদাদুল হক শেখ বলেন, নাজমার পিতা বাদী হয়ে থানায় এজাহার দিয়েছে।






মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা 