মঙ্গলবার ● ৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কৃষি » নিরাপদ দুধ উৎপাদনে এন্টিবায়োটিক ব্যবহারে দুগ্ধ খামারীদের সচেতনতার উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
নিরাপদ দুধ উৎপাদনে এন্টিবায়োটিক ব্যবহারে দুগ্ধ খামারীদের সচেতনতার উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা:
তালা ও ডুমুরিয়া সীমান্ত বর্তী শেখের হাটে ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট এর উদ্যোগে রিজিওনাল ম্যানেজার ডাঃ মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে গতকাল মঙ্গলাবার বেলা ১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ব্র্যাক দুধ চিলিং সেন্টার এর সামনে নিরাপদ দুধ উৎপাদনে এন্টিবায়োটিক ব্যবহারে দুগ্ধ খামারীদের সচেতনতার উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা সঞ্জয় কুমার বিশ্বাস, সাবেক আর,এম মোঃ আব্দুল দাইয়ান, এরিয়া ম্যানেজার মোঃ নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী স্বদেশ কুমার ঘোষ, মোঃ মনোয়ারুল হক-ইনচার্জ ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট খামারীদের মধ্যে উপস্থিত ছিলেন আলামিন হোসেন লাল্টু, বনমালী কুমার ঘোষ, মোঃ সিরাজ মোড়ল, নাসির মোড়ল, পরেশ কুমার ঘোষ, পবিত্র ঘোষ, মোঃ নওয়াবালী আকুঞ্জী, আব্দুল হাই শেখ সহ কমপক্ষে দেড় শত জন খামারী কর্মশালয় উপস্থিত ছিলেন। এ দিকে দুগ্ধ খামারীরা ব্র্যাক ডেইরী কর্মকর্তাদের কাছে অভিযোগ করে বলেন আমাদের গাভী পালনে অতিরিক্ত লোকসান হচ্ছে। কারন গো-খাবারের যে পরিমান দাম বেড়েছে সে পরিমান আমরা দুধ পাচ্ছি না আবার দুধের দাম ও অনেক কম। যদি এক কেজি দুধ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রয় করিতে পারতাম তাহলে এ লোকসানটা আমাদের হতো না। তবে আমরা যারা খামারীগণ নিরাপদ দুধ উৎপাদনে এন্টিবায়োটিক ব্যবহারে দুগ্ধ খামারীদের সচেতনতার উপর কর্মশালয় উপস্থিত হয়েছি আমাদের দাবী ব্র্যাক ডেইরীর উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি দুধের দাম বৃদ্ধি করিতে জোর দাবী রইলো।






পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী 