মঙ্গলবার ● ৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ১৮ লক্ষাধিক টাকা ও মাদকদ্রব্যসহ আটক ১
নড়াইলে ১৮ লক্ষাধিক টাকা ও মাদকদ্রব্যসহ আটক ১

নড়াইল
নড়াইল শহরের ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মাদক কারবারি উজ্জ্বল রায়ের (৪৭) বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির ১৮ লাখ ৭০ হাজার ৬২৯ টাকা ও মাদকদ্রব্যসহ তার স্ত্রী দিপালি রায়কে আটক করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ টাকা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় মাদক কারবারি উজ্জ্বল রায়ের বাড়ি থেকে ১২ বোতল ফেনসিডিল, প্রায় ১০০গ্রাম গাজাসহ মাদকদ্রব্য সেবনের উপকরণ উদ্ধার করা হয়। এছাড়া ঘরের ভেতরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মাদকদ্রব্য বিক্রির ১৮ লাখ ৭০ হাজার ৬২৯ টাকা টাকা উদ্ধার করা হয়।
এদিকে অবৈধভাবে মাদক রাখার দায়ে উজ্জ্বল রায়ের স্ত্রী দিপালি রায়কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এ আদেশ দেন। তিনি বলেন, বিপুল পরিমাণ এ অর্থ বাজেয়াপ্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন। অপরদিকে, এর আগে উজ্জ্বল রায় ফেনসিডিলসহ দুইবার আটক হলেও এবার পলাতক রয়েছে।






শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা 