শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভাল হয়েছে
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভাল হয়েছে
৬২৪ বার পঠিত
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভাল হয়েছে

---

এস ডব্লিউ নিউজ: পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের ফলন ভাল হয়েছে। আউশের আশানারূপ ফলন থেকে  ভাল বীজ পাওয়া যাবে বলে খামারকর্তৃপক্ষ আশাবাদী।খামার সূত্রে জানাগেছে, চলতি আউশ মৌসুমে খামারে ২০ একর জমিতে ধানের আবাদ হয়েছে। ২ একর জমিতে বীজতলা তৈরি করা হয়। মে মাসে বীজতলা তৈরি করার পর ২৫ থেকে ৩০ দিন পর থেকে রোপন করার উপযুক্ত হয়। খামারে ২০ একর জমিতে আউশের আবাদ করা হয়েছে। এর মধ্যে বিআর ২৬ দশ একর,ব্রি ধান ৪৮-সাত একর  ও নেরিকা নিউ টেন (কুদরত) তিন একর এ জাতের ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আউশের  আবাদ খুবই ভাল হয়েছে।তবে স্মপ্রতি একাধারে তিনদিনের  বৃষ্টিতে ধান ক্ষেত আংশিক তলিয়ে যায়।সময়মত পানি নিষ্কাশন করে ধান ক্ষেতের পরিচর্যা করায় ধানের কোন ক্ষতি হয়নি।  বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন মোল্লা জানান, খামারে ২০ এক জমিতে আউশের আবাদ করা হয়েছে। উপকূলের লবণাক্ত এলাকায় এ খামারের অবস্থান হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ও সর্বক্ষনিক তদারকি করায় আউশের ফলন ভাল হয়েছে।খামারের ধান পাকা শুরু হয়েছে।মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সে কারনে ধান কাটত দেরি হচ্ছে। বিআর ২৬ ধানে পানি লাগলে অংকুর হওয়ার সম্ভাবনা থাকে। সে জন্য একটানা  রোদ হলে ধান কাটা শুরু হবে। খামারের উৎপাদিত আউশের ফলন থেকে বীজ তৈরী লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি জানান।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ

আর্কাইভ