রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » গানে গানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি
গানে গানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও মজিদপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলার ডেঙ্গু প্রবণ গ্রাম শ্রীরামপুরে গানে গানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হারুন অর রশীদের সভাপতিত্বে শনিবার ডাঃ সৌমেন বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা ও মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ। অলোক বসু ও অমিয় পালের পরিচালনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক জারীগান পরিবেশন করেন মুসলিমা খাতুন, প্রিয়ন্তি, জয়া কর্মকার ও পূজা কর্মকার। পরে ডেঙ্গু প্রতিরোধে শ্রীরামপুর গ্রামের প্রতিটি বাড়িতে সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।






মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬শত দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান
পাইকগাছার গড়ইখালীতে ভাসমান হাসপাতালের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন 