শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনি হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে সুবোধ চক্রবর্তী সভাপতি ও দীপঙ্কর সম্পাদক
আশাশুনি হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে সুবোধ চক্রবর্তী সভাপতি ও দীপঙ্কর সম্পাদক

আশাশুনি : আশাশুনিতে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন’১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি সদর দূর্গামন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার, পরিষদের জেলা কমিটির নেতা সুধাংশু শেখর, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক বাসুদেব শিং, প্রদ্যুৎ ঘোষ, জয়দেব বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মি. পিউলিপ গাজী, দীপঙ্কর কুমার মন্ডল, মাধন ব্যানার্জী, রবীন্দ্র নাথ সরকার, মনিন্দ্র নাথ মন্ডল, অমৃত কুমার সানা প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে অধ্যাপক সুবোধ চক্রবর্তীকে পুনঃ সভাপতি ও দীপঙ্কর কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে।






বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন
পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 