শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় শাহিনের ইটভাটা পাওনাদার দুই ভাই দখল নেওয়ায় বাকী দুইশতাধিক বিনিয়োগকারীদের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা।
পাইকগাছায় শাহিনের ইটভাটা পাওনাদার দুই ভাই দখল নেওয়ায় বাকী দুইশতাধিক বিনিয়োগকারীদের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় এনএসবি ব্রিকস্ এর টাকা বিনিয়োগকারীদের মধ্যে রেজাউল ও জিয়াদুল দুই ভাই ভাটা মালিক শাহিনের অসহায়ত্বের সুযোগ নিয়ে ভাটা দখল করে পরিচালনা করায় বাকী দুইশতাধিক বিনিয়োগকারী পাওনাদারদের টাকা ফেরত না পাওয়া আশঙ্কা দেখা দিয়েছে। ভাটা মালিক শাহিন কয়েক কোটি টাকা ঋণগ্রস্থ হয়ে পড়লে পাওনাদারদের চাপে এলাকা ছাড়া হয়েছে। এ ঘটনায় বাকী পাওনাদাররা শাহিনকে না পেয়ে তার স্ত্রীকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করায় শাহিনের স্ত্রী সোনালী বেগম ভাটা নিয়ে সুষ্ঠ সমাধানের রেজাউল ও জিয়াদুলের নামে থানায় অভিযোগ করেন। তবে তারা থানায় বসাবসির দিন হাজির না হয়ে সময় নিয়ে বিভিন্ন তালবাহানা করছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, পাইকগাছা উপজেলার পুরাইকাটীতে শাহিনুর রহমানের এনএসবি ব্রিকস নামে একটি ইট-ভাটা রয়েছে। ভাটা পরিচালনা করতে গিয়ে কয়েক বছরে তিনি প্রায় ৩ কোটি টাকার ঋণগ্রস্থ হয়ে পড়ে। এর মধ্যে পাওনাদার রেজাউল ইসলাম ও জিয়াদুল ইসলাম শাহিনের নিকট প্রায় ২৮ লাখ ৩০ হাজার টাকা পাবে। পুরাইকাটী গ্রামের এজাহার শেখের পুত্র রেজাউল ইসলাম সেনাবাহিনীতে চাকুরিরত ও তার ভাই জিয়াদুল ইসলাম যুবলীগনেতা। তারা দুই জন শাহিনকে তার বাড়ী লিখে দিলে ২০ লক্ষ টাকা টাকা দিবে ভাটা পরিচালনা করার জন্য এবং ভাটা পরিচালনা করে তাদের ঋণ পরিশোধ করার প্রস্তাব দেয়। তার স্বামী প্রথমে রাজি না হলেও তাদের চাঁপে বাড়ী লিখে দিলেও কোন টাকা দেয়নি। পরবর্তীতে শাহিনকে ভয়ভীতি ও পেশি শক্তির বলে জোরপূর্বক ভাটার পার্টানারশীপ লিখে নেয়। তার পরে রেজাউল ও জিয়াদুল শাহিনকে জানায় ভাটার একটি মিল দিলে ২০ লক্ষ ইট পুড়িয়ে তাদের পাওনা টাকা উঠিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু জিয়াদুল ও রেজাউল ভাটায় একটি মিল নেওয়ার পর থেকে বিভিন্ন অপকৌশল অবলম্বন করে ভাটার আরো দুটি মিল দখল করে পুরা ভাটা পরিচালনা করছে। এতে বাকী পাওনাদাররা টাকা ফেরত না পেলে পথে বসার উপক্রম হবে। সে জন্য ভাটা মালিকের স্ত্রী ভাটা সংক্রান্ত বিষয় সুষ্ঠ সমাধান করে দুইশতাধিক পাওনাদারদের বিনিয়োগকৃত টাকা ফেরত দিতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।






সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা 