শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

SW News24
রবিবার ● ১৫ মার্চ ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বিদেশ ফেরৎ ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বিদেশ ফেরৎ ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে
৬৬৬ বার পঠিত
রবিবার ● ১৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বিদেশ ফেরৎ ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে


---
এস ডব্লিউ নিউজ:
খুলনাতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশফেরত যে কোন ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে চৌদ্দদিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। কেউ সরকারের এই সিদ্ধান্ত না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে খুলনায় বিভিন্ন উপজেলা ও চরাঞ্চলে ঊনিশ লাখ বিশ হাজার গাছের চারা লাগানো হবে।

কর অঞ্চল খুলনার পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে বিদেশগামী যে কোন যাত্রী ঘরে বসেই অনলাইনে ট্রাভেলট্যাক্স পরিশোধ করতে পারবেন । ফলে বিমান বন্দর বা স্থলবন্দরগুলোতে দীর্ঘ লাইনে দাড়িয়ে ট্রাভেলট্যাক্স পরিশোধের বিড়ম্বনা কমবে।

পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে জানানো হয় মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন করা হবে এবং গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

সভায় আরও জানানো হয় আগামী ২৫ মার্চ থেকে আদম শুমারির প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে শুমারির কাজে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, সকল উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্কিক) জিয়াউর রহমান।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান
মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কিছুটা কাটলো ; ৮ জন ডাক্তারের যোগদান পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কিছুটা কাটলো ; ৮ জন ডাক্তারের যোগদান
মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন  সংসদ সদস্য মনোয়ার হোসেন খান মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান
নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার
মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ
নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান
নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)