শনিবার ● ২০ জুন ২০২০
প্রথম পাতা » খেলা » মাশরাফির করোনা পজিটিভ
মাশরাফির করোনা পজিটিভ
এস ডব্লিউ নিউজ: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ বলে শনাক্ত হয়েছে। শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে তিনি খবর জানতে পেরেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে তিনি সুস্থ আছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
সূত্র জানায়, গত কয়েকদিন তার শরীরে জ্বর ছিল। তাই গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। পরে শুক্রবার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়।
প্রসঙ্গত, গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে নিজ নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি করোনা পরীক্ষার জন্য এলাকায় মোবাইল বুথ স্থাপন করেন। সরকারি কার্যালয় এবং হাসপাতালের সামনে সংক্রমণ প্রতিরোধক স্প্রে বুথ তৈরি করেন। এছাড়া লকডাউন চলাকালে নির্বাচনী এলাকার স্বল্প ও কম আয়ের দরিদ্র মানুষের মধ্যে নিয়মিত খাদ্যসামগ্রীও বিতরণ করেন।






মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন 