শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা
৭৫৯ বার পঠিত
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা

---
এস ডব্লিউ নিউজ॥
পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হতে ইচ্ছুক তারা প্যানা ,গনসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ধরনের প্রচার প্রচারনা চালাচ্ছেন।
পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুর পর সম্ভাব্য উপ-নির্বাচন নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কে হবেন উপজেলা নির্বাচনে নৈাকার কান্ডারী। অনেকে শুরু করেছেন গণসংযোগ। আবার কেউ কেউ  মনোনয়ন পেতে চেয়ে আছে উপর মহলের সিদ্ধান্তের উপর। তবে নির্বাচনের দিন এখনও চুড়ান্ত হয়নি। নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের প্রার্থী হতে ইচ্ছুক সম্ভাব্য  প্রার্থীরা প্রচার প্রচারনায় মাঠে নেমে পড়েছে।
১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। গত ৩১ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে গাজী মোহাম্মদ আলী আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। এ নির্বাচনে একই দলের ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৭ জুলাই ২০২০তারিখে উপজেলা চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়। আগামী উপ-নির্বাচনে ক্ষমতাসীন দলের কে  হবেন নৌকা প্রতীকের প্রার্থী।  এরপরই শুরু হয় সম্ভাব্য প্রার্থী ও উপ-নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা-কল্পনা। ইতোমধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। তার পৈত্রিক নিবাস কয়রা উপজেলায়, পাইকগাছাতে তিনি স্থায়ী ভাবে বসবাস করেন।তিনি পাইকগাছা বাঁশরী সিনেমা হল পরিচালনা করতেন। পাইকগাছায় একাধিক ব্যাক্তির মন্টু নাম থাকায় তিনি হল মন্টু নামে পরিচিত হন। আবার রাজনীতীতে তিনি পিতার পরিচয়ে পরিচিত।তিনি ব্যাক্তি হিসাবে মার্জিত ,নম্র ও ভদ্র। তার পিতা সাবেক এমএনএ শহীদ বীর মুক্তিযোদ্ধা এম এ গফুর। উপজেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, তিনি শহীদ মুক্তিযোদ্ধা শেখ মহতাব হোসেনের (মনি মিঞা) পুত্র। তিনি আওয়ামীলীগে যোগদান করার পর থেকে দলের গ্রহন যোগ্য ব্যাক্তি হিসাবে ভূমিকা রেখে চলেছেন। উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল।তিনি সিপিবি থেকে আওয়ামীলীগে যোগদান করেন। আ’লীগ জেলা সদস্য শেখ মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. শেখ আবুল কালাম আজাদ ও শেখ ফরহাদ উজ্জামান তুষার। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ পেশাজীবী সমন্বয় উপকমিটির সাবেক সদস্য। তবে তার পরিবারের কেউ আওয়ামী রাজনীতীর সাথে জড়িত না বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাশি সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ইতোমধ্যে উপ-নির্বাচন নিয়ে শুরু করেছেন গণসংযোগ, কেউ কেউ বিভিন্ন স্থানে মতবিনিময় সভা ও সামাজিক অনুষ্ঠানে প্রার্থী হওয়ার জন্য ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন। বাম গনতান্ত্রীক জোটের সম্ভাব্য প্রার্থী হিসাবে এ্যাড. প্রশান্ত কুমার মন্ডলের নাম শোনা যাচ্ছে। তবে বিএনপি ও জাতীয় পার্টিও কোন প্রার্থীর নাম এখনো শোনা যায়নি।আগামী ২০ অক্টোবর  পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)