শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাবেক ইউপি সদস্য দম্পতিসহ একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাবেক ইউপি সদস্য দম্পতিসহ একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম
৫১১ বার পঠিত
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সাবেক ইউপি সদস্য দম্পতিসহ একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম

---
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষরা সাবেক ইউপি সদস্য দম্পতিসহ একই পরিবারের তিনজনকে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার চেঁচুয়া গ্রামে। রোববার থানায় এজহার দাখিল হয়েছে।
উপজেলার চেঁচুয়া গ্রামের মৃত মুজিবার মোড়লের ছেলে সাবেক ইউপি সদস্য আকতারুজ্জামান খোকনদের সাথে প্রতিবেশী আসির উদ্দীন শেখদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। খোকনের ভাই শহীদুজ্জামান ও প্রতিবেশি ফরিদ মোড়লসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন,  প্রতিপক্ষ আছির উদ্দীনরা দা, কুড়াল, রড় ও লাঠি নিয়ে খোকনদের বাড়ীতে যায়। এ সময় সাবেক ইউপি সদস্য খোকন ও তার পরিবার ইট সরাচ্ছিল। কোন কিছু বুঝে উঠার আগেই ফিরোজ শেখ, খোকনের মাথায় দা দিয়ে কোপ মারলে সে মাটিতে পড়ে যায়। স্ত্রী জেসমিন আক্তার  ও তার ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা জামান তাকে ঠেকাতে গেলে তাদের মাথায় একই ভাবে কুপিয়ে জখম করে আহত করেছে । তাদের প্রত্যেকের অবস্থা আশংকাজনক। এব্যাপারে শহিদুজ্জামান বাদী হয়ে ১১  জনের নামে পাইকগাছা থানায় মামলা করেছে। ওসি এজাজ শফী জানিয়েছেন, এজাহার দাখিল হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)