রবিবার ● ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে
পাইকগাছার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে

এস ডব্লিউ নিউজ ॥
আগামী ২০ অক্টোবর পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে।উৎসব মূখর পরিবেশে নৌকা প্রতিকের প্রচার চলছে। নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে অনেকেই ধারনা করছেন। উপজেলায় নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছেঁ।
পাইকগাছা উপজেলা ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। গত ১৭ জুলাই গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। যে পদে আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু নৌকা ও উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৭৯ টি কেন্দ্রে ২ লাখ, ১৯হাজার ৭১৬ জন ভোটার। নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন, এ নির্বাচনে নৌকার পক্ষে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা/ কর্মীরা আন্তরিক ভাবে কাজ করছে। অপরদিকে বিএনপি ও ছাত্রদলের সাবেক ও বর্তমান কিছুনেতা-কর্মীরা নির্বাচনী কাজ করছে । আ’লীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু জানান, নির্বাচনের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। বিএনপি প্রার্থী ডাঃ আব্দুল মজিদ বলেন, আমরা কৌশলে নির্বাচনী কাজ করছি। ভোটাররা ভোট প্রদানের সুযোগ পেলে ধানের শীষ জয় লাভ করবে। উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী বলেন,নির্বাচন অবাধ, সুষ্টু করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 