শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত
৬৮৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত

---

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব পাইকগাছার আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টুর উপস্থাপনায় বক্তৃতা করেন, কবি মাধুরী রাণী সাধু, সংগীত শিল্লী বরিন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক ইমদাদুল হক, সাংবাদিক দীপ অধিকারী, সাংবাদিক মুজিবুর রহমান, পরিবেশ বাদী সংগঠন বনবিবি’র সাধারণ সম্পাদক আশিষ রায় চৌধুরী মিন্ট, অভিজিৎ রায় প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, সৎ, নির্ভিক, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী সাংবাদিকের নাম মোনাজাতউদ্দিন। তিনি শুধু গ্রামের সাংবাদিক নয়, সকল স্তরের সাংবাদিকদের শেখার রয়েছে তার কাছ থেকে। গ্রাম সাংবাদিকতায় তার আদর্শ সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর এই দিনে ফেরীর ছাঁদ থেকে পানিতে পড়ে তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।





মিডিয়া এর আরও খবর

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে  সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব

আর্কাইভ