শনিবার ● ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে মোস্তফা ও সামাদ সভাপতি খোকন ও রবিউল সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর উপদেষ্টা নাজনীন সুলতানা। সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারারম্যান, জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক হাদী উজ্জামান হাদী, মহানগর সদস্য সচিব আলহাজ্ব মোশাররফ হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক জিএম বাবুল, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াছমিন, জেলা শাখার উপদেষ্টা নাজমা আকতার। বক্তব্য রাখেন মোস্তফা কামাল জাহাঙ্গীর, শামছুল হুদা খোকন, কৃষ্ণ পদ রায়। সম্মেলনে ১০টি ইউনিয়নের ও ১টি পৌরসভার শত শত নেতাকর্মী যোগদান করেন।সম্মেলনে উপজেলা শাখার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক শামছুল হুদা খোকন, পৌরসভা শাখার গাজী আঃ সামাদ সভাপতি ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। সম্মেলন শেষে প্রধান অতিথি নেতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেন।






পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত 