শুক্রবার ● ১৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সাহিত্য » সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কমিটি গঠন
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ও মাধুরী রাণী সাধুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পঞ্চানন সরকার ও অসিম রায়, সহ-সম্পাদক সুশান্ত বিশ্বাস, কোষাধ্যক্ষ ফারজানা আক্তার ময়না, সাংগঠনিক সম্পাদক হাসনা খাতুন সুমাইয়া, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক জয়শ্রী রায়, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), অঞ্জলী রানী শীল ও নিশিত রঞ্জন মিস্ত্রী। উল্লেখ্য, ২০০১ সালে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ গঠনের পর থেকে সাহিত্য আসর ও পরিষদের সাহিত্য সংকলন কনকাঙ্কলী ও ধুলোবালি অনিয়মিত ভাবে প্রকাশিত হচ্ছে।






মশার জ্বালা
লাল সবুজের বিজয়
বিজয়ের আনন্দ
মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা
মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা
৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মদিন
মাগুরায় নববঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
পাইকগাছায় সপ্তদ্বীপার রজত জয়ন্তী ও ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান
পাইকগাছায় ৩ গুণীজন সপ্তদ্বীপা সম্মাননা পাচ্ছেন 