শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ
৭১২ বার পঠিত
রবিবার ● ২১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ

এস ডব্লিউ নিউজ:  পাইকগাছা থানার ওসি মোঃ এজাজ শফির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, পক্ষপাতিত্ব, হয়রানী সহ নানা অভিযোগ হয়েছে। ডিআইজি খুলনা, পুলিশ সুপার খুলনা বরাবর অভিযোগ  ও খুলনা প্রেসক্লাবে ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। খুলনা পাইকগাছার হিতামপুর গ্রামের বিষ্ণু বিশ্বাস রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওসির বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ উপাস্থাপন করেন।

তার লিখিত বক্তব্যে জানা গেছে, তার খরিদা রেকর্ডীয় সম্পত্তি ভোগদখল ও শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। প্রতিবেশী মাধুবী   বিশ্বাসের বাড়ী থেকে যাতয়াতের পথ থাকার পরও তার বাড়ীর উঠানের উপর দিয়ে যাতয়াতের পথ দাবী করে দীর্ঘদিন বিরোধ করে আসছে। যাহার প্রেক্ষিতে একাধিক মামলাও হইয়াছে। মামলা নং- এমআর ১০৯/২০, জিডি নং- ৪৪৫, সিআর ১৪২/২১, জিডি নং- ১২০৫/২১। উক্ত পথের সূত্রে ধরে গত ০৯ মার্চ মাধুবী বিশ্বাস ও তাহার দলবল বিষ্ণুর বাড়িতে বে-আইনী ভাবে প্রবেশ করে তার স্ত্রী, কন্যা, বৌদি, ভাইজিকে মারপিট করিয়া জখম, শ্লীলতা হানী, টাকা, স্বর্ণালংঙ্কার চুরি ও বসতবাড়ী ভাংচুর করে। এ ঘটনায় বিষ্ণু মাধবী বিশ্বাসসহ ১০ জনকে আসামী করিয়া পাইকগাছা থানায় একটি মামলা করে, যার নং ১৫/২১। মামলা হওয়ার পর থানা পুলিশ আসামীদের আটক করেনি। বিষ্ণু মামলার তদন্তকারী কর্মকর্তাকে আসামী ধরতে বললে তদন্তকারী কর্মকর্তা বলে আসামী ধরা ওসি সাহেবের নিষেধ আছে। মাধবী জামিন নিয়ে পুলিশ দিয়ে জোর পুর্বক ভয়ভীতি দেখাইয়া গাড়িতে তুলিয়া থানায় নিয়া যায়। সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে ঐ রাতে তার স্ত্রী নমিতা বিশ্বাস কাছ থেকে দুইটি কাগজে স্বাক্ষর নিয়া থানা পুলিশ তাকে ছেড়ে দেয়। মাধুবী---  গংরা আমাকে নানা ভাবে ভয়বীতি ও খুনের হুমকি অব্যহত রেখেছে। পরবর্তীতে বিষ্ণু মাধবী বিশ্বাসদের বিরুদ্ধে আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করে, যার নং- দেঃ ৭৬/২১। মামলা খবর পেয়ে মাধুবী  ও পুলিশ তার উপর আরো ক্ষিপ্ত ও বেপরোয়া হইয়া ওঠে। ২০ মার্চ বিষ্ণুর বাড়ীতে মিস্ত্রী দিয়ে কাজ করাকালে ওসির নির্দেশে থানার এএসআই শেখ পলাশ তার বাড়ীতে যেয়ে কাজ বন্ধ করে দেয় এবং অশ্লিল ভাষায় গালিগালাজ করে এবং বলে ওসি স্যারের সাথে দেখা কর নইলে খবর খারাপ হয়ে যাবে বলে হুমকি দেয়।  সে প্রায় ২০ বছর আগে বাঘে আক্রমণ বেঁচে ফিরেছে। বাঘের আক্রমণের সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়া করে বেড়াই। এতে সে প্রায় সময় শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ্য ভাবে জীবন যাপন করছে। বিষ্ণু যাতে পুলিশের হয়ারীন ছাড়া শান্তিপূর্ণ ভাবে বসাবাস করতে পারে সে ব্যাপারে সংবাদ সম্মেলনে গণমাধ্যম ও পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)