শুক্রবার ● ২ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » নারায়ণগঞ্জ থেকে পাইকগাছার ডাকাতি মামলার আসামী হঠাৎবাবু গ্রেপ্তার
নারায়ণগঞ্জ থেকে পাইকগাছার ডাকাতি মামলার আসামী হঠাৎবাবু গ্রেপ্তার
এস ডব্লিউ নিউজ: পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ডাকাতি মামলার আসামী বহুল আলোচিত হঠাৎ বাবু’কে গ্রেপ্তার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর দেবাশীষ দাশ ৩০ জুন র্যাব-১১ এর সহয়তায় নারায়ণগজ্ঞের রুপগঞ্জ থেকে আলামত সহ আবুল হোসেন ওরফে হঠাৎ বাবুকে গ্রেপ্তার করেন। সে উপজেলার প্রতাপকাঠি গ্রামের মৃতঃ আজিজ গাজীর ছেলে। ওসি ( অপারেশন) ইন্সপেক্টর স্বপন রায় জানান, এ মামলায় পুলিশী
তৎপরতায় মালামাল উদ্ধার সহ এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছেন। থানা পুলিশ জানিয়েছেন,গত ২৩ মে গভীর রাতে উপজেলার হরিঢালী ইউনিয়নের দঃ সলুয়া গ্রামের আবুল কাশেম এর বাড়ীতে দুর্বত্তরা হানা দিয়ে নগদ টাকা ও বেশকিছু স্বর্নালঙ্কার লুন্ঠিত করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ মে থানায় ডাকাতির মামলা হয়, যার নং-২৪। এ বিষয়ে এএসপি ( ডি সার্কেল) মোঃ হুমায়ুন কবির জানান, জিজ্ঞাসাবাদে হঠাৎ বাবু সহ গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া হঠাৎ বাবুর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে সহ ৫ টি মামলা রয়েছে।






নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক 