শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১ জুলাই ২০২১
প্রথম পাতা » সুন্দরবন » আজ থেকে সুন্দরবনে দুই মাস মাছ ধরা বন্ধ
প্রথম পাতা » সুন্দরবন » আজ থেকে সুন্দরবনে দুই মাস মাছ ধরা বন্ধ
৬৫৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ থেকে সুন্দরবনে দুই মাস মাছ ধরা বন্ধ

এস ডব্লিউ নিউজ:--- পহেলা জুলাই থেকে দুইমাস সুন্দরবনের নদী খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সুন্দরবন বন বিভাগ।
সুন্দরবন বন বিভাগ সূত্রে জানা যায়, জুলাই ও আগস্ট মাস হচ্ছে মৎস্য প্রজননের জন্য উপযুক্ত মৌসুম। এই সময় সাধারণত সকল মাছে ডিম ছাড়ে। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দুই মাস সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ থাকবে। সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস এর (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সালে এ সিদ্ধান্ত নেয় বন বিভাগ। এর ফলে সুন্দরবনে এ দুই মাস নিরাপদে মৎস্য প্রজনন ঘটে থাকে। পূর্ব সুন্দরবনের ৬ লাখ ১ হাজার একশ’ ৭০ হেক্টর বনভূমি ও চারশ’ নদী ও খাল রয়েছে। এর মধ্যে অভয়ারণ্য এলাকাসহ ১৮টি খাল এবং ২৫ ফুটের কম প্রশস্ত খালে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ থাকে। এছাড়া মৎস্য প্রজননের জন্য জুলাই ও আগস্ট দুই মাস সকল খালে মৎস্য আহরণ বন্ধ করা হয়।

  তবে বিকল্প কর্মসংস্থান না করে বনবিভাগের এমন সিদ্ধান্তে জীবন-জীবিকার অনিশ্চয়তায় জেলেদের মাঝে হতাশা দেখা দিয়েছে।





সুন্দরবন এর আরও খবর

সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় খুলনা বিভাগীয় পর্যায় পরামর্শ সভা প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় খুলনা বিভাগীয় পর্যায় পরামর্শ সভা
নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন
বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ সুন্দরবনের বনমোরগ
প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)