মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রণী খাতুন।
সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেএম হাসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানা ভারপ্রপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন কর্মকর্তা মশিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছরের পহেলা এপ্রিল সুন্দরবনে মধু আহরণ শুরু হলেও রমজান মাসের কারণে সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। পরিবেশ রক্ষায় সুন্দরবনের ভূমিকা অপরিসীম। তাই বনদস্যূ ও চোরা শিকারীদের হাত থেকে সুন্দরবনকে রক্ষা করতে কোস্ট গার্ড, বণবিভাগ, র্যাব ও পুলিশ কাজ করে যাচ্ছে। মধু চুরি ও ভেজাল রোধে বনবিভাগ সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধু সংগ্রহের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা পূরণের জন্য মৌয়ালদের সব ধরণের সহায়তা দেওয়া হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, আজ পর্যন্ত ৮২টি বিএলসির মাধ্যমে মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করেছে। এবার দেড় হাজার কুইন্টাল মধু ও ৪০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।






শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স
সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো
পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি
সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার
প্রজনন মৌসুম সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু
লোনাপানির সুন্দরবন ও উপকূলীয় বালুচরে নিচে লুকিয়ে আছে মিঠাপানির ভান্ডার
সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার 