শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে রেড অ্যালার্ট জারি; বনরক্ষীদের ছুটি সীমিত
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে রেড অ্যালার্ট জারি; বনরক্ষীদের ছুটি সীমিত
৩১১ বার পঠিত
শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে রেড অ্যালার্ট জারি; বনরক্ষীদের ছুটি সীমিত

 --- ঈদকে সামনে রেখে চোরাশিকারিদের হরিণ শিকার প্রতিরোধে সুন্দরবনে রেড অ্যালার্ট জারি হয়েছে। বনরক্ষীদের ছুটি সীমিত করা হয়েছে। সুন্দরবনের দুইটি বিভাগ, সুন্দরবন পূর্ব বিভাগ ও সুন্দরবন পশ্চিম বিভাগ। সম্প্রতি সুন্দরবনের পূর্ব বিভাগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও ঈদকে সামনে রেখে চোরাশিকারিদের হরিণ শিকার প্রতিরোধে সুন্দরবন বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে।

সুন্দরবনে হরিণ শিকারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের কোবাদক, কাশিয়াবাদ ও বানিয়াখালী ফরেস্ট স্টেশন এলাকায় হরিণ শিকারীচক্র বেপরোয়া হয়ে উঠেছে। কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই হরিণ শিকার হচ্ছে। অনেক জায়গায় হরিণের মাংস উদ্ধার হয়েছে। ঈদকে সামনে রেখে চোরাশিকারিরা সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী শিকারে বেপরোয়া হয়ে ওঠে। ঈদের আগে ও পরে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে গোপনে রাতের আধারে দেদারসে হরিণের মাংস বিক্রি হওয়ার খবর পাওয়া যায়। এ সকল কারণে সুন্দরবন বিভাগ রেড অ্যালার্ট জারিসহ বনরক্ষীদের ছুটি সীমিত করার ঘোষণা দিয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানাদেব বলেন, ঈদকে সামনে রেখে চোরাশিকারিদের ধরতে সুন্দরবনের সব টহল ফাঁড়ি, ষ্টেশনের বন কর্মকর্তা ও বনরক্ষীদের বিশেষ নজরদারী চালাতে বলা হয়েছে। বনরক্ষীরা তাদের টহল কার্যক্রম জোরদার করেছে।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেএম হাছানুর রহমান বলেন, সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সীমিত করা হয়েছে বনরক্ষীদের ছুটি। বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেওয়া হবে না। ঈদকে সামনে রেখে প্রতি বছর চোরাশিকারি চক্র মাথা চাড়া দিয়ে ওঠে। তাছাড়া শুষ্ক মৌসুমে একটি চক্র বনে আগুন ধরায়। এদের প্রতিরোধে বনরক্ষীদের বিশেষ টহল কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।





সুন্দরবন এর আরও খবর

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন
বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ সুন্দরবনের বনমোরগ
প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)